‘অনেকদিন ধরেই তৈরি করা গানগুলো নিয়ে অবশেষে একটি অ্যালবাম করলাম। আমাদের দেশে অনেকে একক অ্যালবাম বের করে তবে স্টেজে কাজ শুরু করে। কিন্তু আমার বেলায় ঘটেছে উল্টো—আজীবন স্টেজে কাজ করেছি, এখন সেখান থেকেই অ্যালবাম তৈরির নেশায় এই সলো অ্যালবাম করলাম। অ্যালবামের মার্কেটিং ও অডিও বাজারের যে অবস্থা তাতে জেদের বশেই নিজের সেলফ প্রডিউস অ্যালবাম করেছি’, কথাগুলো বললেন তরুণ কণ্ঠশিল্পী আশেক মনজুর, ‘এরই ভেতরে আমার অ্যালবামের বেশ কটি গানের ভিডিও তৈরি হয়েছে। সেগুলো একাধিক চ্যানেলে প্রচার শুরু হবে। আশা করছি ভিডিওগুলো বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হলে একটা ভালো রেসপন্স পাবো।’
