মুক্তাগাছা পৌরসভার ৩ জন কাউন্সিলরসহ বিএনপি’র ১৩ জন নেতা-কর্মীকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার জুটিসিয়াল ম্যাজিস্ট্রেট মুক্তাগাছার জিআর আদালত এই নির্দেশ প্রদান করেন। বিএনপি দলীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে মুক্তাগাছা পৌরসভার কাউন্সিলর ও বিএনপি নেতা সোহেল, কাউন্সিলর হাবিব, কাউন্সিলর জিয়া, শহর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আক্রাম আলী ভুলু, টিটন কুন্ডু, আসাদ, সাঈদ, মিঠু, ফজলু, কালাসহ ১৩ জন নেতা-কর্মী বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
