কাছাকাছি দূরত্বে কোথাও যেতে সাইকেল হতে পারে সেরা বাহন। এতে বাসভাড়া বা যাতায়াত খরচ বেঁচে যাবে। বেঁচে যাবে তেলের খরচ। আবার তেল পুড়িয়ে পরিবেশের যে ক্ষতি হয় সেটাও হবে না। একবার চিন্তা করুন আমাদের শহরের রাস্তায় গাড়ি আর ধোঁয়ার বদলে চলছে দুই চাকার বাহনগুলো। এটা সম্ভব হলে কমে যেতো দুর্ঘটনা, স্বাস্থ্যহানির আশঙ্কা।
খুব কি কঠিন এই চিত্র বাস্তবে রূপ দেওয়া? সাইকেল চালানো এখনো নিরাপদ নয় শহরের রাস্তাগুলোয়। তাই সাইকেলের জন্য রাস্তার একটি অংশ নির্দিষ্ট করে দেওয়া যায়। ইতোমধ্যেই অনেকে সাইকেল চালাচ্ছেন। উত্সাহ পেলে ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বেড়ে যাবে।
মনিরুল ইসলাম,
২৬ অতীশ দীপঙ্কর রোড, বাসাবো, ঢাকা
