এএফসি প্রেসিডেন্ট কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে উঠায় শেখ রাসেল ক্রীড়া চক্রকে অভিনন্দন জানিয়েছে শেখ জামাল ধানমিন্ড ক্লাব। ক্লাবটির সভাপতি মঞ্জুর কাদের বলেন, ‘শেখ জামাল ধানমন্ডি কলকাতার আইএফএ শিল্ডে ফাইনাল খেলে দেশের ফুটবলের মর্যাদা বৃদ্ধি করেছে। তেমনি শেখ রাসেলও আমাদের পর আন্তর্জাতিক ফুটবলে ভালো খেলে ইতিবাচক সাড়া ফেলেছে। আমরা বিশ্বাস করি লিগে আবার তারা ভালো খেলা উপহার দিতে পারবে।’ তিনি আরো বলেন, ‘আমরা চাইব এএফসি প্রেসিডেন্ট কাপের চূড়ান্ত পর্বে শেখ রাসেল আরো ভালো খেলে সাফল্য বয়ে আনবে। খেলোয়াড় কোচ কর্মকর্তাদের আমাদের ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।’
এদিকে গতকাল দেশে ফিরেছে শেখ রাসেল।
