যমুনা অয়েলের সাবেক এমডির সম্পদের হিসাব চেয়েছে দুদক

আপডেট : ১২ মে ২০১৪, ২২:৩৭
যমুনা অয়েল কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমানের সম্পদের বিবরণি চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবদুল আজিজ ভুঁইয়া জানান, মিজানুর রহমানের সম্পদ বিবরণি চাওয়ার অনুমোদনপত্র গত সপ্তাহে তাদের কাছে পৌঁছেছে। আগামী ২/৩ দিনের মধ্যে এ সংক্রান্ত পত্র তার ঠিকানায় পাঠানো হবে। পত্র পাওয়ার এক সপ্তাহের মধ্যে সম্পদ বিবরণি জমা দিতে হবে। মিজানুর রহমান ২০০৮ সালের নভেম্বর থেকে ২০১৩ সাল পর্যন্ত যমুনা অয়েল কোম্পানীর এমডি ছিলেন। এর মধ্যে এক বছর করে ৩ বার চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন।