মো. আলাউদ্দিন হাওলাদার
বরিশালে গৌরনদী উপজেলার পূর্বগরংগল গ্রামের মুক্তিযোদ্ধা ও কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সিকিউরিটি গার্ড মো. আলাউদ্দিন হাওলাদার (৬৫) চিকিত্সাধীন অবস্থায় হূদরোগে আক্রান্ত হয়ে গত রবিবার ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর গতকাল পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
