আগামী ১৭ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে। ওই দিন দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল প্রকাশ করা হবে। এর আগে সবগুলো শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের কপি তুলে দেবেন। শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। এসএসসি ও সমমানের তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা গত ৯ ফেব্রুয়ারি শুরু হয়। শেষ হয় ২২ মার্চ। ২৭ মার্চ শেষ হয় ব্যবহারিক পরীক্ষা। পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ৩২ হাজার ৭২৭ জন পরীক্ষার্থী।
