আজকের রাশিফল

আপডেট : ১৩ মে ২০১৪, ১৯:৪৪
আজ ৩১ বৈশাখ, ১৪২১ বঙ্গাব্দ এবং ১৪ রজব, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩০ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৫। আপনার উপর প্রভাবকারী গ্রহ:বুধ ও শুক্র। আপনার শুভসংখ্যা: ৫ ও ৬। শুভবার:বুধ ও শুক্রবার। শুভরত্ন: পান্না ও হীরা। প্রকৃতিগতভাবে:আপনি মেধাবী ও ধীশক্তির অধিকারী। যে কোন কিছু পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করার ক্ষমতা রাখেন। যে কোন পরিবেশের সাথে সহজেই খাপখাইয়ে নিতে পারেন। অন্যকে সহজেই প্রভাবিত করতে পারেন, কিন্তু নিজে প্রভাবিত হন খুবই কম। সৃজনশীলতা ও কারিগর জ্ঞানের সহজ সমন্বয় ঘটতে পারে আপনার মধ্যে। জীবনে সাফল্য লাভের জন্য মানসিক দৃঢ়তা ও একাগ্রতা প্রয়োজন। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব :প্রেসিডেন্ট আইয়ুব খান, জর্জ লুকাস, কানাডীয় কবি রবার্ট পিংক প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ ঠিকাদারদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে। অসুস্থদের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পাওনা টাকা আদায়ের চেষ্টা সফল নাও হতে পারে। মনের গোপন কথা প্রকাশ না করলেই ভালো করবেন। কিন্তু গোপন ইচ্ছাটি গোপন রাখা সম্ভব নাও হতে পারে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ আর্থিক দিক কিছুটা ভালো যাবে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল নাও থাকতে পারে। পড়াশোনায় বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। মাতৃ স্বাস্থ্য ভালো যাবে না। কোনো বন্ধুর সাথে ভুল বুঝাবুঝি হতে পারে। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিযোগ না করলেই ভালো করবেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। মনবল বৃদ্ধি পেতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। বিদ্যার্থীদের জন্য সময় খুব একটা অনুকূল থাকবে না। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্য ক্ষেত্রে পদোন্নতির যোগ আছে। যাত্রা শুভ। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ বাড়িতে কারো অসুস্থতায় মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। নিজের শরীর খুব একটা ভালো থাকবে না। ছোটখাট কোনো ব্যবসা শুরু করতে পারেন। তবে, শুরুর আগে পারিপার্শ্বিক অবস্থা বুঝে নিন। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মপরিবেশ অনুকূল থাকবে। আর্থিক দিক ভালো যেতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। আয়ের সুযোগ সৃষ্টি হতে পারে। সামগ্রিকভাবে আর্থিক দিক ভালো যাবে। সন্তানের কোন ব্যাপারে চিন্তিত হতে পারেন। কোনো বন্ধুর দ্বার উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ কাজ-কর্মে সাফল্য সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভ যোগ আছে। সরকারি চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মস্থলে কোনো ধরনের পরিবর্তনের সম্মুখীন হতে পারেন। কারখানা শ্রমিকদেরকে যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকতে হবে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। যেকোনো মূল্যে আত্মসম্মান বজায় রাখার চেষ্টা করুন। ব্যক্তিত্ব বিসর্জন দেয়া ঠিক হবে না। প্রতিভা বিকাশের সুযোগ পেতে পারেন। ব্যবসায়িক প্রয়োজনে বিদেশ ভ্রমণ হতে পারে। যোগাযোগ শুভ। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ শিল্পীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সুনাম ও সাফল্য লাভের সম্ভাবনা আছে। আর্থিক দিক ভালো যাবে। কল-কারখানার শ্রমিকদেরকে সতর্ক থাকতে হবে। কোনো কারণে দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। কাজকর্মে আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। মিথ্যা বদনামের সম্মুখীন হতে পারেন। প্রাপ্তি যোগ আছে। পিতৃস্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। আর্থিক ব্যাপারে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। কোনো ভালো কাজে অর্থ ব্যয়ের সম্ভাবনা আছে। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে।