ফয়েব এবং গণিতের গল্প

আপডেট : ১৩ মে ২০১৪, ১৯:৫৬
মার্কিন যুক্তরাষ্ট্রের ফয়েব চাই নামের এই তরুণীর গল্প মানেই গণিতের গল্প। আর গণিতের গল্প মানেই ফয়েবের গল্প। গণিতের যে কোন প্রতিযোগিতায় তার অংশগ্রহণ এবং সেরা হওয়া তাকে কিংবদন্তী করে তুলেছে। তিনি প্রথমে দ্যা ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমএইটি) তে অনুষ্ঠিত মেয়েদের গণিত প্রতিযোগিতা বিভাগে ৮ম স্থান অধিকার করেন। ২০১২ সালের এই প্রতিযোগিতায় অংশ নেন মার্কিন এবং কানাডিয়ান নারীরা। এরপর ২০১২ সালের মেয়েদের গণিত অলিম্পিয়াডে তিনি ব্রোঞ্জ পদক লাভ করেন। ফয়েবের বয়স এখন ১৫ বছর! হাই স্কুলে পড়ুয়া এই মেয়ে ২০১২ সালের মার্কিন গণিত অলিম্পিয়াডে বাছাইপর্বে উত্তীর্ণ হন। এমন কি তিনি লিহাইত গণিত টিমের দুই বছরের জন্য সদস্য নির্বাচিত হন। এই গণিত টিম ২০১২ সালের প্রিন্সটন ইউনিভার্সিটি ম্যাথ কম্পিটিশন-এ প্রথম স্থান অর্জন করে। ২০১৩ সালের হার্ভার্ড-এমআইটি গণিত প্রতিযোগিতায় সামগ্রিকভাবে ৫ম স্থান লাভ করেন তিনি। ফয়েব নিজের এই অসামান্য প্রতিভার জন্য ২০১৩ সালে ওমেন ইঞ্জিনিয়ার্স পুরস্কারে ভূষিত হন। ফয়েব এই অল্প বয়সেই কলেজ পর্যায়ের গবেষণাতে কর্মরত। তিনি ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া মেডিক্যাল স্কুলের গবেষণা প্রকল্পে তথ্য বিশ্লেষণের কাজ করছেন। এছাড়াও এমআইটি এর সায়েন্স ইন্সটিটিউটে নিজস্ব গবেষণা কাজে ব্যস্ত তিনি। পেনসিলভানিয়ার এই কন্যা ফরাসি দেশের সীমাও অতিক্রম করেছেন। তিনি লেভেল ২এ তে জাতিগতভাবে ৭ম স্থান অধিকার করেছেন। এর ফলে তিনি দ্যা মিডলবারি কলেজ ফ্রেন্স পুরস্কার পেয়েছেন। এতো সব পুরস্কার পেয়েও ফয়েব তার পা মাটিতেই রাখছেন। তিনি গণিতকে ভালবাসেন আর গণিতকে নিয়েই তার যত স্বপ্ন, স্বপ্নের পথচলা। ফয়েব বলেন, আমার স্বপ্ন কলেজে বিজ্ঞান বিষয়ে পড়াশুনা করা। আর স্নাতকও করতে চাই বিজ্ঞান বিষয় নিয়েই। তবে আমি সবচেয়ে খুশি হব যদি সারাজীবন গণিত নিয়ে আমার কাজ চালিয়ে যেতে পারি।