আসরের প্রিয় বন্ধুরা,
কচি-কাঁচার আসর শিশুদের সবচেয়ে প্রিয় পাতা। শিশুদের সৃজনশীলতার সুষ্ঠুধারা বিকাশের লক্ষ্যে এটি নিয়মিত ছাপা হয়। আর এই পাতাটি পড়ে আমরা খোকা-খুকুরা খুব আনন্দ পাই, খুশি হই। সেই রকমের আনন্দ পেতে আমিও শুরু করেছিলাম এ আসরে লেখা। কিন্তু কোনো লেখা ছাপা হয়নি। যার কারণে আসরে লেখালেখি বন্ধ করে দিতে চেয়েছিলাম। হঠাত্ করে একদিন দেখি দৈনিক ইত্তেফাক পত্রিকার কচি-কাঁচার আসরে আমার লেখা প্রথম কবিতা। আমার বিশ্বাস করতে কষ্ট হয়েছিল, আমি খুব খুশি হয়েছিলাম। যা ভাষায় প্রকাশ করার মতো নয়।
দৈনিক ইত্তেফাক, কচি-কাঁচার আসর তোমাকে জানাই আমার অন্তরে লুকানো শুভেচ্ছা।
মো. আব্দুর রহমান আকাশ
পল্লীবিদ্যুত্ কবরস্থান রোড
সাভার, ঢাকা।
প্রিয় কচি-কাঁচার আসরের বন্ধুরা,
একজন সাধারণ মানুষের শৈশবও অনেক সুন্দর আর যদি হয় বিশ্বকবির তো কোনো কথাই নেই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শৈশবে কত বিচিত্রভাবেই না শিক্ষা গ্রহণ করেছেন রবি ঠাকুরের এমন পাঠকাল জানতে পেরে প্রিয় আসরের কাছে সত্যি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। জীবন নিয়ে লেখা ‘জীবন স্মৃতি’ বইয়ের আগাগোড়া জানতে পেরে অনেক ভালো লাগছে। আট বছর বয়সে যে কবিতা লিখে সাহিত্য জগতে আলোড়ন সৃষ্টি করতে পারে, সে অবশ্যই একজন প্রতিভাবান ছিল। আর সে কারণেই বিশ্ব মানুষের কাছে বিশ্বকবি হিসেবে পরিচিতি পেয়েছে। ৮ মে বা ২৫শে বৈশাখ ছিল সেই বিশ্বকবির জন্মদিন। তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।
১১ মে বিশ্ব মা দিবস। প্রিয় আসর থেকে মা সম্পর্কে অনেক কিছু জানতে পেরে বড্ড ভালো লাগছে। পৃথিবীর শ্রেষ্ঠ মা মাকড়সা, মা এবং মায়ের কত নাম। মধুর আমার মায়ের হাসি, মাকে নিয়ে কবিতা, রবিঠাকুরকে নিয়ে কবিতা পড়ে অনেক উত্ফুল্ল লাগছে। মায়ের আদর-ভালবাসা, মায়া-মমতার কোনো উপমা চলে না। যত কষ্ট করে মা তার সন্তানকে ছোট থেকে বড় করে তার ঋণ কখনোই পরিশোধিত হবার নয়। ১১ মে মা দিবসে আমি আমার মাকে কিছু একটা উপহার দেব এবং সারাক্ষণ মায়ের সাথেই কাটাবো।
জাহাঙ্গীর হোসেন বাদশাহ
সদস্য নম্বর: ১৮৮২
জালালপুর, এনায়েতপুর, সিরাজগঞ্জ।
