ছড়ার মেলা রঙের খেলা

আপডেট : ১৩ মে ২০১৪, ২০:০৪
গত ২৫ এপ্রিল টাঙ্গাইলের মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। সভায় শিশুসাহিত্যিক আবেদীন জনী সম্পাদিত ‘ছড়ার মেলা রঙের খেলা’ গ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। সভাপতিত্ব করেন, কবি ও কথা সাহিত্যিক রানা জামান। আলোচনায় অংশগ্রহণ করেন, দৈনিক ইত্তেফাকের মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা এবং মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুল, শিশুসাহিত্যিক মালেক মাহমুদ, জাকির হোসেন চৌধুরী, আবেদীন জনী, মোহাম্মদ ইলইয়াছ, আনিসুর রহমান খান, গালিব মোল্লা জাকির, রুদ্র হাসান খান, ইউসুফ আল আজাদ, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি খায়রুল করিম পাপন, সাধারণ সম্পাদক রায়হান সরকার রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন। সাংগঠনিক সম্পাদক হোসনি জোবাইরি, দপ্তর সম্পাদক শাহ সৈকত মুন্না, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক উত্তম বণিক, ক্রীড়া সম্পাদক সাদ্দাম হোসেন, কার্যকরি সদস্য শাহ বজলুর রশিদ বিজু, শামীম আল মামুন চৌধুরী ও নাজমুল ইসলাম।