মায়ের সাথে

আপডেট : ১৩ মে ২০১৪, ২০:০৪
মউ ভুরভুর ফুলের সুবাস আকাশ ভরা জোসনা এমান রাতে আমায় মাগো পড়তে বোলো না। এমোন মধুর জোসনা রাতে দাওনা আমায় ছুটি হারিয়ে যেতে উদাসি মন করছে ছোটাছুটি। লাভ কী মা ভীষণ রেগে আমায় বকা দিলে তারপরও যে বসবে না মন পড়ার টেবিলে। রাতটা মাগো স্বপ্নমাখা সুখের আস্তরণ পড়বো না’ মা ভুগোলটা আজ কঠিন ব্যাকরণ। শুনবো না-মা কোনো বারণ উদাস করা রাতে আজকে বরং বন্ধু হয়েই থাকো আমার সাথে।