বিনি

আপডেট : ১৩ মে ২০১৪, ২০:০৫
একটু খানি ছোট্ট মেয়ে বিনি তোমরা তারে কেউ চিননা আমি তারে চিনি। গুলিস্তানের মোড়ে ডাকে করুণ সুরে যানজটে সে ফুলের মালা করে বিকিকিনি। সংসারে তার পঙ্গু বাবা শুনলে কথা দুঃখ পাবা দূর্ঘটনায় হঠাত্ সেদিন পা হারালেন তিনি। সেই থেকে তার আম্মু কাঁদে হয়ে পাগলিনী। চিরদুখি বিনি বড়ই আদরিনী।