স্বামীকেও চিনতে পারলেন না কারিনা!

আপডেট : ১৩ মে ২০১৪, ২০:২২
নিজের স্বামীকে সেটে দেখেই হাসতে হাসতে গড়াগড়ি খেলেন কারিনা কাপুর। সাজিদ খানের ‘হামশাকাল’ ছবিতে সাইফ আলীর শুটিং দেখতেই মূলত সেটে হাজির হয়েছিলেন। সাইফ তখন ওভি ভ্যানে নিজের মেকআপ নিচ্ছিলেন। অতঃপর মেকআপ শেষে সাইফ আলী বেরিয়ে এলে কারিনার পাশ দিয়ে হেঁটে গেলেও তিনি চিনতে পারেননি। সাইফের এই বেশ দেখে রীতিমতো হতভম্ব তিনি। পুরো ইউনিটে হইচই ফেলে দেন। কমেডি নির্ভর ছবিতে এমনিতে সাজিদের জুড়ি নেই। আর শুটিং ফ্লোরেই এমন হাসির রোল বইলে পুরো ছবিতে যে হাসির বোমা ফাটাবেন তা বোঝাই যাচ্ছে।