মিন্টু পেল হেরিটেজ বিয়ন্ড বর্ডারস এবং প্রেস অ্যান্ড মিডিয়া অ্যাওয়ার্ড

আপডেট : ১৩ মে ২০১৪, ২০:২৩
নাট্য নির্মাতা, সাংবাদিক শহিদুল ইসলাম মিন্টু সম্পাদিত সাপ্তাহিক বাংলা মেইল কানাডার ‘হেরিটেজ বিয়ন্ড বর্ডারস’ পুরস্কারে পুরস্কৃত হলো। টরন্টো থেকে প্রকাশিত দু’টি ভিন্নভাষী স্থানীয় জনপ্রিয় সংবাদপত্রকে এবার এই অ্যাওয়ার্ড প্রদান করল। পুরস্কারপ্রাপ্ত অন্য পত্রিকাটি হলো চাইনীজ ভাষার ‘ইপোক টাইমস’। এছাড়াও শহিদুল ইসলাম মিন্টু সম্পাদিত পেলেন ‘প্রেস অ্যান্ড মিডিয়া অ্যাওয়ার্ড’। লেফটেন্যান্ট গভর্নরের পক্ষ থেকে চিফ প্রটোকল টরন্টোর কুইন্সপার্ক পার্লামেন্ট ভবনে তাকে সম্মাননা ব্যাজ প্রদান করেন। এ বিশেষ সম্মাননা প্রসঙ্গে শহীদুল ইসলাম মিন্টু বলেন, ‘আমি মনে করি এখানে আমার নিজের দেশের জন্য নতুন উদাহরণ তৈরি করতে পেরেছি। আমার সাংবাদিকতা ক্যারিয়ারের অন্যতম দিন ছিল এটি।’