মিউজিক ক্লাব

আপডেট : ১৩ মে ২০১৪, ২০:২৩
বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এ আজকের অতিথি কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন। গানের পাশাপাশি তিনি কথা বলবেন তার সংগীতজীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। ‘মিউজিক ক্লাব’-এর এই পর্বটি প্রচার হবে আজ রাত ১১টা ২৫ মিনিটে।