আড়াইহাজারে ফিলিং স্টেশনে ককটেল নিক্ষেপ

আপডেট : ১৩ মে ২০১৪, ২০:৫৪
আড়াইহাজারে নরসিংদী-মদনপুর সড়কের ফাউসা নামক স্থানে আলিফ লাম ফিলিং স্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার মধ্যরাতে দুর্বৃত্তরা এ ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আড়াইহাজার থানার ওসি আলমগীর হোসেন জানান, এলাকার কূখ্যাত ডাকাত ইউনুছ গত কয়েকদিন যাবত্ ফিলিং স্টেশনের মালিকের নিকট ১০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল বলে তার নিকট অভিযোগ আছে। ধারণা করা হচ্ছে, চাঁদা না পেয়ে ইউনুছ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ ঘটনায় ইউনুছকে আসামি করে থানায় মামলা হয়েছে।