স্পেনে প্রকাশ্যে গুলি করে প্রাদেশিক প্রধানকে হত্যা

আপডেট : ১৩ মে ২০১৪, ২১:১৩
স্পেনের উত্তরাঞ্চলের শীর্ষ রাজনীতিবিদ ও লিয়ন প্রাদেশিক সরকার প্রধান এবং স্পেনের ক্ষমতাসীন পিপলস পার্টির (পিপি) সদস্য ইসাবেল কাররাসকো’কে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার বিকেলে বাড়ির কাছের একটি নদীর সেতু পার হওয়ার সময় তাকে গুলি করা হয়। এ ঘটনায় দু’জন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। স্পেনের গণমাধ্যমগুলো জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুই নারী স্থানীয় এক শহরের পুলিশ প্রধানের স্ত্রী ও কন্যা। সম্প্রতি প্রাদেশিক পরিষদের একটি চাকরি থেকে পুলিশ প্রধানের ওই কন্যাকে বরখাস্ত করা হয়েছিল। এ হত্যাকাণ্ডের পর স্পেনের প্রধানমন্ত্রী ম্যারিয়ানো রাজয় তার দাপ্তরিক কর্মসূচি বাতিল করেছেন।