বৈঠকে বসতে রাজি কেরি ও আব্বাস

আপডেট : ১৩ মে ২০১৪, ২১:১৩
ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে গত মাসে শান্তি আলোচনা ভেঙ্গে যাওয়ার পর এই প্রথমবারের মতো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এ সপ্তাহে লন্ডনে ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জেন পিসাকি এক বিবৃতিতে জানান, পররাষ্ট্র মন্ত্রী কেরি আগামী বৃহস্পতিবার লন্ডনে প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে বৈঠক করবেন। তিনি জানান, ওই সাক্ষাতে শান্তি আলোচনা প্রক্রিয়া পুনরায় শুরু এবং ফিলিস্তিনের সাথে আমাদের বিদ্যমান সম্পর্ক নিয়ে আলোচনা করাই হচ্ছে উদ্দেশ্য।