জর্ডানের অপহূত রাষ্ট্রদূত মুক্ত

আপডেট : ১৩ মে ২০১৪, ২১:১৩
লিবিয়ায় জর্ডানের রাষ্ট্রদূত ফাওয়াজ আইতান মুক্তি পেয়েছেন। গতমাসে তিনি ত্রিপোলি থেকে অপহূত হয়েছিলেন। মঙ্গলবার উত্তর আফ্রিকার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে একথা জানানো হয়। —খবর এএফপি’র। টেলিভিশনের খবরে বলা হয়, অপহরণকারীদের হাত থেকে মুক্তি পাওয়ার পর আইতান ইতোমধ্যে তার দেশে ফিরে গেছেন।