চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ভিয়েনায় পরমাণু আলোচনা

আপডেট : ১৩ মে ২০১৪, ২১:১৩
ইরানের ‘বিতর্কিত’ পরমাণু কর্মসূচি নিয়ে ছয় বিশ্বশক্তির সঙ্গে তাদের আলোচনা ভিয়েনায় আবারো অনুষ্ঠিত হতে যাচ্ছে। মধ্যস্থতাকারীরা আশা করছেন, এর মাধ্যমে একটা খসড়া চুক্তি হওয়ার পথ ত্বরান্বিত হবে, যা পরমাণু আলোচনার পথকে একটা সামগ্রীক সমাধানের দিকে নিয়ে যাবে। খসড়া চুক্তি নিয়ে উভয় পক্ষই আশা করছে এর মাধ্যমে তাদের মাঝে একটা অন্তর্বর্তী চুক্তি সম্পাদিত হবে। যদিও এ ব্যাপারে ফেব্রুয়ারি থেকেই আলোচনা হয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবিক অর্থে তেমন কোন ফল হয়নি। গত নভেম্বরে জেনেভায় হওয়া চুক্তিতে বলা হয়, ইরানের প্রতি অবরোধ শিথিল হবে বিনিময়ে তাদেরকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে। নভেম্বরে চুক্তিটি হলেও ফেব্রুয়ারিতে তা কার্যকর করা হয়। সেই চুক্তির একটি সামগ্রিক সমাধানের জন্য জুলাইতে খসড়া চুক্তি হবে। যদিও এ বিষয়ে আলোচনার কথা আরো আগে ছিল। কিন্তু দুই পক্ষের সম্মতির মাধ্যমে সময়সীমা বর্ধিত করা হয়। মূলত অভ্যন্তরীণ কারণেই শান্তিপূর্ণ উপায়েই এটা করা হচ্ছে। চার দিনব্যাপী ছয় বিশ্বশক্তির (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া ও জার্মানি) সঙ্গে এ আলোচনা ভিয়েনার প্যালেইস কোবার্গ হোটেলে অনুষ্ঠিত হবে।