টিপু সুলতানের আংটি নিলামে
টিপু সুলতানের যুদ্ধের সময় হারিয়ে যাওয়া আংটিটি নিলামে তোলা হচ্ছে। ভারতীয় মুদ্রায় এর দাম ১৫ লাখ রুপিরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টিস এই নিলামের আয়োজন করেছে। টিপু সুলতান ১৭৯৯ সালে শ্রীরঙ্গপত্তমের যুদ্ধে ডিউক অব ওয়েলিংটনের হাতে প্রাণ হারান। আর তখন তার আঙুল থেকে আংটিটি খুলে নেন ওয়েলিংটন। আংটিটির ওজন ৪১ গ্রাম। সেখানে রামের নাম খোদাই করা ছিল। —রয়টার্স
বাবা-মায়ের সঙ্গে দেখা
করতে বাস ছিনতাই
জাপানে বাস ছিনতাইয়ের অভিযোগে মধ্যবয়সী এক লোককে গ্রেফতার করা হয়েছে। সে তার বাবা-মার সঙ্গে দেখা করার জন্য এই অপরাধ করে। বাসটি জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মিয়াজাকির একটি বিমানবন্দর থেকে রওয়ানা দিলে সিচি সাতো (৪৫) নামের ঐ ব্যক্তি ভয় দেখিয়ে বাসটিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। —এএফপি
