সময় যতো অগ্রসর হচ্ছে ততো বাড়ছে প্রযুক্তির প্রভাব। মানুষ এখন আর দৈহিক কষ্ট করে কিছু করতে চায় না। আগে কারো গরু হারিয়ে গেলে এক গ্রাম থেকে আরেক গ্রামে খুঁজে বেড়াতো মালিক। অনেক সময় এ নিয়ে পারস্পারিক বাক-বিতন্ডাও হতো কম নয়। কিন্তু গরু হারিয়ে গেলে আর সেই কষ্টের দিন নেই। কেবল দরকার একটি ফেসবুক অ্যাকাউন্ট! ফেসবুকেই আছে হারানো গরু!
নিউইয়র্কে এক মালিকের পাঁচটি গরু হারিয়ে যায় এবং আবার ফিরে পায়। তবে ফিরে পাওয়ার পেছনেই কাজ করছে সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেসবুক। হারানোর সঙ্গে সঙ্গে ফেসবুকে পাঁচটি গরুর ছবি দিয়ে একটি লেখা পোস্ট করা হয় এবং বলা হয়-আপনারা কেউ কী এই গরুগুলো দেখেছেন। আর এই পোস্ট একজন দেখেন যিনি গরুগুলো একটি খোয়াড়ে বাঁধা দেখেছেন। ওই ব্যক্তি জানান, গরুগুলো হয়তো ঘাস খাচ্ছিল। তখন একদল লোক গরুগুলো তাড়িয়ে তার খোয়াড়ে নিয়ে যায়! এরপর দুষ্টু লোকগুলো সেই গরুগুলো ফেরত দিতে বাধ্য হয়। - এপি
