আইজপি হাসান মাহমুদ খন্দকার দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মেধা আর পেশাদারিত্বের সমন্বয় ঘটিয়ে বাংলাদেশ পুলিশ ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে। পুলিশের কাজের মান বাড়ছে। গতকাল সোমবার বিকালে রাজধানীর মিরপুরে পুুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের নবনির্মিত পিএসসি কনভেনশন হল, সুইমিং পুল এবং জিমনেসিয়াম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব একথা বলেন।
পুলিশ স্টাফ কলেজের রেক্টর নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এমডিএস মতিউর রহমান শেখ। অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, পুলিশ স্টাফ কলেজের ফ্যাকাল্টি মেম্বারবৃন্দ এবং নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
