ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন ধর্মঘট স্থগিত

আপডেট : ১৩ মে ২০১৪, ২৩:০৫
জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। গত সোমবার রাতে পুনরায় বাস চলাচল শুরু হয়। পরিবহন ধর্মঘট নিরসনকল্পে গত সোমবার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মনিরুজ্জামান পিপিএম (বার), ট্রাফিক পুলিশের পরিদর্শক বায়েজিদ আহমেদ, জেলা বাস মালিক সমিতির সভাপতি হাজী মোমিন মিয়া, সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়াসহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ৬ দফা দাবি ধাপে ধাপে বাস্তবায়নের আশ্বাসে পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়। জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া জানান, আলোচনায় প্রশাসনের পক্ষ থেকে ৩০ জুনের মধ্যে মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করা হবে বলে আশ্বাস দেয়া হয়। এছাড়া ৭টি বাস পুড়িয়ে দেয়ার ঘটনায় দুর্বৃত্তদের গ্রেফতারের আশ্বাস দেয়া হয়।