ভাণ্ডারিয়ায় মোফাজ্জল হোসেন মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট : ১৩ মে ২০১৪, ২৩:০৬
দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক, সাংবাদিক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার ছোট ভাই ভাণ্ডারিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা মরহুম মোফাজ্জল হোসেন চাঁন মিয়ার ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় মরহুমের কনিষ্ঠ পুত্র ভাণ্ডারিয়া সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন উপজেলার সকল এতিমখানা, লিল্লাবোর্ডিং ও কওমী মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি, সম্পাদকদের সাথে ১৯ মে মরহুম চাঁন মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া মোনাজাত ও এতিমদের মাঝে খাবার পরিবেশনের জন্য অনুদান বিতরণ করেন। এসময় মাওলানা আব্দুল্লাহ, মাওলানা মুফতী নুরুল আমীন, মাওলানা আবু কাওছার, মাওলানা জালাল উদ্দিন আহম্মেদ, মাওলানা তৈয়বুর রহমান ও মাওলানা মুফতী জাকারিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।