গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ১৪ মে ২০১৪, ১৯:৪৭
প্যারাগ¬াইডিং বা বিশেষ ধরনের প্যারাসুটের সাহায্যে বাতাসে ভেসে বেড়ানোর জন্য যখন শুধুমাত্র বাতাসের শক্তিকে কাজে না লাগিয়ে এর সাথে সংযুক্ত করা হয় ইলেকট্রিক মোটরের যান্ত্রিক শক্তিকে তখন সেটাকে বলা হয় পাওয়ারড প্যারাগ¬াইডিং। আর এ ধরনের পাওয়ারড প্যারাগ¬াইডিং এর ক্ষেত্রেই একসাথে সবচেয়ে বেশি মানুষের উপস্থিতি দিয়ে রেকর্ড গড়ে আর্জেন্টিনার সংগঠন অ্যাসোসিয়েশন প্যারাপেন্টে জুনিন। দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্সের জুনিনে অবস্থিত লেগুনা ডি গোমেজ ন্যাচারাল পার্কে রেকর্ড ২২৪ জন প্যারাগ¬াইডারের একসাথে বাতাসে ভেসে বেড়ানোর মধ্য দিয়ে তৈরি হয় এই রেকর্ডটি। আর এদিন দুই ল্যাপের একটি সার্কিটে তাদের মোট অতিক্রান্ত দূরত্বের পরিমাণ ছিল গড়ে ৯ কিলোমিটার বা ৫.৬ মাইল করে।