জোকস

আপডেট : ১৪ মে ২০১৪, ১৯:৪৭
 মার্ক টোয়েন তখন মিসৌরির এক খবরের কাগজের সম্পাদক। একদিন এক পাঠক ফোন করে বলল, ‘আপনার কাগজে একটি মাকড়সা ছিল। এটা খারাপ লক্ষণ নাকি ভালো লক্ষণ, বলবেন?’ মার্ক টোয়েন উত্তর দিলেন, ‘কুসংস্কার ঝেড়ে ফেলুন। বাস্তব দৃষ্টিতে দেখলেই বুঝবেন, আসলে মাকড়সাটা কাগজ পড়ছিল। দেখছিল কোন কোন কোম্পানি এই কাগজে বিজ্ঞাপন দেয়নি, যাতে সে নিশ্চিন্ত মনে তাদের গুদামে এবং অফিসে গিয়ে পরিপাটি করে জাল বিছাতে পারে।’  পথে সর্দারজিকে ধরে বসেছেন এক বিক্রয়কর্মী, ‘সর্দারজি, এই পাউডারটা নিয়ে যান, মাত্র ১০ টাকা দাম।’ সর্দারজি :কী হবে এই পাউডার দিয়ে? বিক্রয়কর্মী :বাড়ি গিয়েই আপনার বাড়ির তেলাপোকা, পিঁপড়া, যত পোকামাকড় আছে, ওসবের গায়ে ছিটিয়ে দেবেন, দেখবেন কী চমত্কার কাজ হয়! সর্দারজি :মাথা খারাপ! আজ পাউডার দিলে কাল ওরা লিপস্টিক চেয়ে বসবে!  কয়েক দিন থেকেই সান্তার শরীরটা বেশ খারাপ। এ কারণে তার চিকিত্সকের কাছে যাওয়ার কথা। দুই দিন পর সান্তার বন্ধু বান্তা তাকে জিজ্ঞেস করলো, ‘তোর না শরীর খারাপ। ডাক্তারের কাছে না গিয়ে বসে আছিস কেন? চল, আজকেই তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব।’ ‘না রে, আজ শরীরটা খুবই খারাপ। আমি উঠতেই পারব না। ভাবছি শরীরটা একটু সুস্থ হলে কাল একবার যাব।’ উত্তর দিল সান্তা।