জি বাংলা চ্যানেলে অল্প কিছুদিন আগে শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘বিবি চৌধুরানি’। সহজ সরল অথচ অসাধারণ এক তরুণীর গল্প নিয়ে আবর্তিত হচ্ছে সিরিয়ালটি। দুর্নীতিপরায়ণ এবং অসত্ এক রাজনৈতিক নেতার মেয়ে বিবি। মিথ্যে বলা তার স্বভাব। ছোটবেলা থেকেই সে তার বাবাকে ক্রমাগত মিথ্যে বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতে দেখেছেন। বাবার চরিত্রের প্রভাব পড়েছে মেয়ে বিবির ওপর। বাবার মিথ্যে বলার খেসারত দিতে হয়েছে বিবির মাকে। অকালে প্রাণ হারাতে হয়েছে তাকে। বিবি এখন কৈশোর পেরিয়ে যৌবনে পা রেখেছে। মিথ্যে বলাটা তার জন্য স্বাভাবিক ব্যাপার। তার মিথ্যে বলার কারণে আশপাশের অনেকেই নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। যে বাবাকে দেখে সে মিথ্যে বলায় অভ্যস্ত হয়েছে সেই বাবাকেও মিথ্যে বলে বিভ্রান্ত করে বিবি। একসময় বাবা তার জন্য পাত্র দেখা শুরু করেন। বিবি বিয়ের ব্যাপারে রাজি না হলেও বাবা এ ব্যাপারে অটল থাকেন। এক পর্যায়ে বিবি নিজের সম্পর্কে মিথ্যে কথা ছড়ায়। মিথ্যে বলার পরেও নিজের ফাঁদে আটকে যায় বিবি। তাকে শেষ পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসতে হয়। শ্বশুরবাড়িতে যাওয়ার পর বিবি কি সত্যি সত্যি তেমন কিছু করতে পারবে, স্বামীর সঙ্গে তার সম্পর্ক কোন দিকে গড়াবে যে তার সব কথাই সহজে বিশ্বাস করে—এতসব প্রশ্নের জবাব খুঁজতে দর্শক এখন ‘বিবি চৌধুরানি’ সিরিয়ালটি নিয়মিত দেখছেন। কেন্দ্রীয় চরিত্র বিবি চৌধুরানির ভূমিকায় রূপদান করছেন অর্পিতা কাপুর। জি বাংলা চ্যানেলে প্রতি সোম থেকে শনিবার রাত ৯টায় বিবি চৌধুরানি সিরিয়ালটি দেখানো হয়।
ড্যান্সিং উইথ দ্য স্টারস
আমেরিকান রিয়েলিটি শো ‘ড্যান্সিং উইথ দ্য স্টারস’। প্রতি বছর এই শোটির আয়োজন করা হয় বেশ জাঁকজমকপূর্ণভাবে। ড্যান্স রিয়েলিটি শো। শোটি প্রতি সোমবার রাত ৮টায় এবিসি চ্যানেলে দেখানো হয়।
বোঝে না সে বোঝে না
স্টার জলসা চ্যানেলের ‘বোঝে না সে বোঝে না’-এর গল্প পাখি ও অরণ্যকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। সিরিয়ালটি প্রতি সোম-শুক্রবার রাত সাড়ে আটটায় দেখানো হয়।
