কান-এর মাতম শুরু হয়ে গেছে। গত ১৪ মে থেকে ২৫ মে পর্যন্ত সিনেমার এই বড় আসরে তাই লাল গালিচা সংবর্ধনা থেকে শুরু করে নানা বর্ণিল আয়োজন শুরু হয়েছে। তবে এবারের ৬৭তম কান উত্সবে নতুন কিছু সেগমেন্ট শুরু হয়েছে। নতুন ছবির ক্যাম্পেইনসহ ছুবি চুক্তির ঘটনাও ঘটছে এবারের কান উত্সবে। আর কান উত্সবে সকলেই আসলে পাম ডি’ওর সম্মাননার অপেক্ষাতেই থাকেন সকল নির্মাতা কলাকুশলী। তবে এবারের কান উত্সবেই হাঙ্গার গেম প্রজেক্টের নতুন ছবি ‘ম্যাল ফিসেন্ট’-এ অ্যাঞ্জেলিনা জোলির অন্তর্ভুক্তি ও নতুন রূপে এই নায়িকার পদার্পণের বিষয়টি উঠে এসেছে। ছবিতে সেই ব্যানার লাগানোর প্রস্তুতি দেখা যাচ্ছে। একই সাথে লাল গালিচার জন্য প্রস্তুত হচ্ছে পুরো ভেন্যু।
