স্টান্টম্যানকে ছুরি বসালেন শ্রদ্ধা!

আপডেট : ১৪ মে ২০১৪, ২০:৩২
মহা এক কাণ্ড ঘটিয়ে দিলেন শ্রদ্ধা। নতুন ছবির শুটিং চলছিল। এ সময় স্টান্টম্যানের পেটে ছুরি বসালেন আশিকি-২-এর নায়িকা শ্রদ্ধা কাপুর। রক্তাক্ত অবস্থায় ওই স্টান্টম্যানকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। শুটিংয়ে উপস্থিত সবাই এই ঘটনায় অবাক। হতভম্ব শ্রদ্ধা কী করবেন বুঝতে না পেরে দৌড় লাগালেন সহকারী পরিচালকের কাছে। তার কাছে গিয়ে ঘটনার কথা বলাতে যা শুনলেন তাতে শ্রদ্ধার মাথা ঘুরে যাওয়ার উপক্রম। নকল ছুরির বদলে আসল ছুরি দেওয়া হয়েছিল শ্রদ্ধার হাতে। আর তাতেই এই বিপত্তি। শ্রদ্ধাও এই কাণ্ড বাঁধানোর পর অজ্ঞান ছিলেন কয়েক মিনিট!