মুভিবাজারের ৫০

আপডেট : ১৪ মে ২০১৪, ২০:৩৩
দেশীয় চলচ্চিত্রের নতুন দিন ও চ্যালেঞ্জ সাথে নিয়ে আমাদের সিনেমার বাজার ও খবর বিষয়ক শো ‘মুভিবাজার’-এর ৫০তম পর্ব সাজানো হয়েছে সুবর্ণ জয়ন্তী আমেজে। বিশেষ পর্বের শুটিং হয়েছে চলচ্চিত্রের প্রবাদ পুরুষ মাসুদ পারভেজ সোহেল রানার বাড়ি ‘খেয়া’য় । সোহেল রানার সাথে আড্ডার নানা অংশে যোগ দেন তার স্ত্রী ডা. জিনাত পারভেজ ও সন্তান নবীন নির্মাতা-অভিনেতা মাশরুর পারভেজ ইয়ুল রাইয়ান। মুভিবাজার সুবর্ণ জয়ন্তী পর্বে আরও থাকছে ফেসবুকে দর্শকের অনুরোধে প্রয়াত মান্না এক্সক্লুসিভ ও নানা আয়োজন। মুভিবাজার পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনায় সৈকত সালাহউদ্দিন। প্রচার হবে এশিয়ান টিভিতে আজ রাত ১০টায় ।