একদিন বন্ধ থাকার পর গতকালসহ টানা চার কার্যদিবস শেয়ারবাজারের গতি নিম্নমুখী রয়েছ। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ২৮৮ টি কোমপানির ৯ কোটি ৪৫ লাখ ৫২ হাজার ৬৬১ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসই’তে মোট লেনদেনের পরিমাণ ৩৭৭ কোটি ৬০ লক্ষ ৫৮৩ টাকা। যা আগের দিনের চেয়ে ১৬ কোটি ৫৩ লাখ টাকা কম।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৯ দশমিক ৬২ পয়েন্ট কমে ৪ হাজার ৪৫৭ দশমিক ৪৯ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৫ দশমিক ২৯ পয়েন্ট কমে ১৬২২ দশমিক ৫৯ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ৮ পয়েন্ট কমে ৯৯৬ দশমিক ৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ২৮৮ টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১০৪ টির, কমেছে ১৬০ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টি কোম্পানির শেয়ারের।
অন্যদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৫৭২ পয়েন্টে। সিএসইতে মোট ২১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ১৩৪টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩৭৭ কোটি ৬০ লাখ টাকার।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো, হা ওয়েল টেক্স, জেএমআই সিরিঞ্জ, কোহিনুর কেমিক্যাল, ৭ম আইসিবি, স্ট্যান্ডার্ড সিরামিকস, লিগেসী ফুটওয়্যার, রিলায়েন্স ইন্সুঃ, ফেডারেল ইন্সুঃ, সেন্ট্রাল ইন্সুঃ ও ইনটেক অনলাইন। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো:- রেনেটা, বে-লিজিং, এসিআই, জেনারেশন নেক্সট, বিডি ফাইন্যান্স, আইডিএলসি, ইসলামী ইন্সুঃ, লিব্রা ইনফিউশন, প্রাইম ইন্সুঃ ও লঙ্কাবাংলা ফাইন্যান্স।
