সিএআর’র দ্বন্দ্বে জড়িতদের বিরুদ্ধে ওবামার নিষেধাজ্ঞা

আপডেট : ১৪ মে ২০১৪, ২১:২৪
সেন্ট্রাল আফ্রিকান রি-পাবলিক (সিএআর)-এর ক্রমবর্ধমান দ্বন্দ্বে ভূমিকা রাখার দায়ে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার ওবামা এ সংক্রান্ত একটি আদেশে সই করেন বলে বুধবার জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া। নিষেধাজ্ঞার আওতায় সিএআর’র পাঁচজন কর্মকর্তা রয়েছেন যাদের মধ্যে দেশটির সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া বজিজে ও সাবেক অন্তর্বর্তী প্রেসিডেন্ট মিচেল দজতোদিয়া রয়েছেন। এছাড়া রয়েছেন সাবেক বেসামরিক নিরাপত্তা মন্ত্রী নুরেদ্দিনে আদম, ডেমোক্রেটিক ফ্রন্ট অব দ্য সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক পিপল-এর নেতা আব্দুলায়ি মিসকিনে এবং বালাকা বিরোধী রাজনৈতিক সমন্বয়ক লেভি ইয়াকিতে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এদের বিরুদ্ধে সম্পদ জব্দ ও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ বিষয়ে এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি বলেছেন, ‘এ নিষেধাজ্ঞার মাধ্যমে বিচারহীনতা সহ্য করা হবে না মর্মে একটি শক্তিশালী বার্তা দেয়া গেছে।