জাতিসংঘের আরব বিষয়ক সিরিয়ার দূত ব্রাহিমির পদত্যাগের ঘোষণা

আপডেট : ১৪ মে ২০১৪, ২১:২৪
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ চলতি বছরের জুন মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করার প্রতিবাদে জাতিসংঘের আরব বিষয়ক সিরিয়ার বিশেষ দূত লাখদার ব্রাহিমি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তার এই ঘোষণার পর জাতিসংঘের মহাসচিব বান কি মুন ব্রাহিমির সাথে মঙ্গলবার নিউইয়র্কে সংবাদ সম্মেলনে করে বলেন পদত্যাগের এই সিদ্ধান্ত মে মাসের ৩১ তারিখ থেকে কার্যকর হবে। জাতিসংঘের কূটনৈতিক সূত্রে বলা হয়, ব্রাহিমির সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবে তিউনিশিয়ার কামেল মরজানে তার স্থলাভিষিক্ত হতে পারেন। তিনি ২০০৫ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত আরব বসন্তের সময় প্রেসিডেন্ট জয়নেল আবেদিন বেন আলীর প্রতিরক্ষা এবং পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। জাতিসংঘে গণমাধ্যমের সাথে দুঃখ প্রকাশ করে ব্রাহিমি বলেন, আমার কাছে সিরিয়ার জনগণের যা প্রত্যাশা ছিল আমি তাদেরকে তা দিতে পারিনি। তিনি আরো বলেন- সিরিয়ার অধিকাংশ জনগণ দেশে শান্তি এবং স্থিতিশীলতা চায় আমি নিশ্চিত তারা তা পাবে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন সাংবাদিকদের কাছে তার পদত্যাগের ঘোষণা দিলে ব্রাহিমি এক প্রতিক্রিয়ায় বলেন, এটা আমার জন্য খুব সুখকর নয় বরং এটা আমার জন্য অনেক দঃখের বিষয় যে সিরিয়ার কঠিন মুহূর্তে আমি পদত্যাগ করেছি।