জাতীয় বিশ্ব-বিদ্যালয়ের উপ-পরিচালক প্রেমানন্দ শীল লিভার সিরোসিস-এ আক্রান্ত। তার সুচিকিত্সার জন্য প্রায় ষাট লাখ টাকার প্রয়োজন-যা তার পরিবারের পক্ষে যোগাড় করা অসম্ভব। প্রেমানন্দের চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: প্রেমানন্দ শীল-একাউন্ট নম্বর ২২৯-১৫১-২৬৪২০, ডাচ বাংলা ব্যাংক, গাজীপুর শাখা, গাজীপুর।
নয়ন মনি (সীমা)
নয়ন মনির (সীমা) দুটি কিডনিই অকেজো হয়ে পড়েছে। সে ১৯ মাস যাবত্ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। কিডনি ডায়ালিসিসের জন্য তার প্রচুর টাকার প্রয়োজন। সীমার চিকিত্সার্থে তার পরিবার সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে। সাহায্য পাঠানোর হিসাব নং-৩৪০৩৭৬৪৬, সোনালী ব্যাংক লিঃ, গুলশান শাখা, ঢাকা। মোবাইলঃ ০১৭১১০৩১৬৪৩।
