গাজীপুরে ময়লার স্তূপে নারীর গলিত লাশ

আপডেট : ১৪ মে ২০১৪, ২২:৩৯
গাজীপুর মহনগরের কোনাবাড়ি বাইমাইল এলাকার ময়লার স্তূপ থেকে বুধবার সকালে এক নারীর (৩৫) অর্ধগলিত বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার পরণে সালোয়ার কামিজ ছিল। কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির এএসআই হামিদুল ইসলাম জানান, বাইমাইল এলাকার ঢাকা-টঙ্গাইাল মহাসড়কের পাশের ময়লার স্তূপের মধ্যে বস্তাবন্দি অবস্থায় ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে সকাল ১১টার দিকে অর্ধগলিত ওই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।