রাজধানীর তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ প্রবীণ শিক্ষাবিদ মরহুম তোফায়েল আহমেদ চৌধুরীর ৮ম মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল—বাদ আছর তেজগাঁও কলেজ শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, কবর জিয়ারত।
বাদ আছর কলেজ শিক্ষক মিলনায়তনে সাবেক শিক্ষার্থী ও কলেজ প্রশাসনের যৌথ উদ্যোগে কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুর রশিদের সভাপতিত্বে সভায় আলোচনা করেন— তেজগাঁও কলেজে ছাত্র রাজনীতির প্রবক্তা সাবেক ছাত্রনেতা হাসান মঞ্জুর, অধ্যাপক অলিউর রহমান, অধ্যাপক আবুল কাশেম, অধ্যাপক এনায়েত উল্লাহ, অধ্যাপক আহমেদ ফারুক প্রমুখ।
