শোক সংবাদ

আপডেট : ১৪ মে ২০১৪, ২২:৪০
মো. জাহাঙ্গীর আলম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ডিগ্রি মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম (৫২) হূদরোগে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি মা, স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। আব্দুল জব্বার খান ময়মনসিংহের গফরগাঁও উপজেলার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল জব্বার খান (৭০) গত মঙ্গলবার উপজেলার পাঁচাহার গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। আব্দুল ওহাব আলী হাওলাদার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৪৬ নং পশ্চিম উনশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল ওহাব আলী হাওলাদার (৬৫) ক্যান্সারে আক্রান্ত থাকা অবস্থায় গত মঙ্গলবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহে ... রাজিউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। মৌলানা আহম্মদ উল্লাহ চট্টগ্রাম নগরীর আলকরন আহমদিয়া হাসেমীয়া ইসমাঈলিয়া সুন্নিয়া এতিমখানার সাবেক শিক্ষক ও সদস্য মৌলানা আহম্মদ উল্লাহ (৭৮) গত সোমবার রাতে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি ২ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন।