শ্বশুর বাড়ি বেড়াতে এসে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির নেতা জাকির হোসেনের (৩৫) মৃত্যু হয়েছে। তিনি পিরোজপুর জেলার ইন্দুরকান্দি থানার কলরণ গ্রামের আমজাদ হোসেন হাওলাদারের ছেলে। জেলার ডুমুরিয়া উপজেলার নর্ণিয়া গ্রামের ইমদাদ হোসেন বিশ্বাসের বাড়িতে গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে । এ ব্যাপারে ডুমুরিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে কেউ গ্রেফতার হয়নি। ডুমুরিয়া থানার ওসি এম মসিউর রহমান বলেন, মৃত্যুটি রহস্যজনক।
