সাভারে রানা প্লাজা ধসে নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট : ১৫ মে ২০১৪, ০০:০৬
সাভারে রানা প্লাজা ভবন ধসে নিহত, আহত ও নিখোঁজদের স্মরণে কোরআনখানি, দোয়া মাহফিল ও প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রানা প্লাজার সামনে গতকাল বুধবার সকালে রানা প্লাজার ভবন ধসে অংশ নেয়া উদ্ধার কর্মীদের আয়োজনে এ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় রানা প্লাজা ভবন ধসে নিহতদের আত্মার মাগফেরাত কামনাসহ ভবন ধসে ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ ও ভবন ধসে উদ্ধার কাজে অংশগ্রহণকারীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উদ্ধারকর্মী খোয়াজ আলীর সভাপতিত্বে অংশ নেয়া উদ্ধারকর্মীরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রানা প্লাজা ভবন ধসে নিহত, আহত ও নিখোঁজদের স্বজনরা অংশগ্রহণ করেন।