নস্টালজিয়া

আপডেট : ১৫ মে ২০১৪, ২০:৩৬
এখানে নদী বলে কিছু নেই; স্রোতের গল্প আছে ভাঙনের গান আছে দীর্ঘশ্বাসের কবিতা আছে কোনো নদী নেই, নদী নেই, নদী নেই তবু আজও যমুনা দহন বাড়ায় আয়নার মুখোমুখি করে ইস্পাত দৃঢ়তা ভাঙে মুখোশে মুখ লুকায় ভালোবেসে মায়া-প্রপাত এখানে নদী বলে কিছু নেই।