সাদিয়া ইসলাম মৌ মানেই বিশেষ কিছু। তাই চ্যানেল আইয়ের নাচ নিয়ে রিয়েলিটির অন্যতম অনুষঙ্গ ছিল মৌয়ের নাচ। ‘দূর দ্বীপবাসিনী’ গানের সাথে এই নাচের শুরুতে যদিও কিছুটা আয়োজন-বিভ্রাট ঘটেছিল। তবে অন্য নৃত্যশিল্পীদের সাথে কিছুটা ভুল-ভ্রান্তি কাটিয়ে কিছুক্ষণের ভেতরেই আবার শুরু করেন তার অনবদ্য পরিবেশনা।