‘কঠিন প্রেম’, ‘জান আমার জান’, ‘জান কোরবান’-খ্যাত চলচ্চিত্র পরিচালক এমবি মানিক আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। যুক্তরাষ্ট্র প্রবাসী এই পরিচালক গতকাল আমেরিকাতে সন্ত্রাসীর গুলিতে নিহত হন। গত ১৪ মে আমেরিকার সময় বিকাল তিনটায় মারা যান।
জানা যায়, প্রায় দুই বছর ধরে এমবি মানিক আমেরিকায় একটি দোকান পরিচালনা করে আসছিলেন।
এমবি মানিক খুব অল্প সময়ে একাধিক চলচ্চিত্রের সাফল্যে শোবিজে একটি শক্ত অবস্থান তৈরি করেন।
প্রিয় নির্মাতার এই সংবাদে শাকিব খান জানান, ‘আমার সাথে মাত্র কিছুদিন আগেই কথা হয়। লন্ডনে শুটিং সেরে আমেরিকায় যাব। নতুন একটি প্রজেক্ট নিয়ে তার সাথে আলাপ করব। কিন্তু এত বড় একটা দুঃসংবাদ আমেরিকা থেকে আসবে কল্পনাও করতে পারছি না। খুবই খারাপ লাগছে বলে বোঝাতে পারব না।’
