আজকের নাটক

আপডেট : ১৫ মে ২০১৪, ২১:১৪
নাট্যকার, নির্মাতা, কথাসাহিত্যিক শাকুর মজিদ ও জলি দম্পত্তির বিবাহ বার্ষিকী উপলক্ষে হুট করেই যেন শুভেচ্ছা জানাতে চলে এলেন কলকাতার প্রখ্যাত প্রাবন্ধিক-উপস্থাপক রঞ্জন বন্দোপাধ্যায় ও বাচিক শিল্পী ব্রততী। চলে কেক কাটার সাথে রাতভর আড্ডা ও গানের আসর। পরিবার করি কল্পনা এনটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটকটি। এটি প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার প্রচার হবে। ইকবাল হোসাইন চৌধুরীর রচনায় নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন পল্লব বিশ্বাস ও রেদওয়ান রনি। অভিনয় করেছেন—মোশাররফ করিম, জাকিয়া বারী মম প্রমুখ। ০০০০ দে দৌড় আজ রাত ১০টায় চ্যানেল নাইনে প্রচারিত হবে নাটক ‘দে দৌড়’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আশুতোষ সুজন। অভিনয় করেছেন নুরুল আলম আতিক, জয়া আহসান, মিনহাজুল ইসলাম, কচি খন্দকার, রিফাত চৌধুরী। ০০০০ আমি এখন কী করব? বাংলাভিশনে আজ রাত ১১টা ২৫ মিনিটে সরাসরি সম্প্রচার হবে সম্পর্কের বিভিন্ন দিক ও জটিলতা নিয়ে এই অনুষ্ঠানটি। এটি উপস্থাপনা করেছেন বিশিষ্ট অভিনেত্রী সারা যাকের। যেকোনো ব্যক্তিগত সমস্যা নিয়ে দর্শকরা ফোন করে সরাসরি কথা বলতে পারবেন উপস্থাপক, বিশেষক ও অতিথির সাথে।