নিউইয়র্ক টাইমসের প্রথম নারী নির্বাহী সম্পাদকের চাকরিচ্যুতি

আপডেট : ১৫ মে ২০১৪, ২১:২৭
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পত্রিকা নিউইয়র্ক টাইমস কর্তৃপক্ষ পত্রিকাটির নির্বাহী সম্পাদক জিল আব্রাহামসনকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। ১৬২ বছরের পুরোনো নিউইয়র্ক টাইমসের প্রথম নারী নির্বাহী সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন জিল আব্রাহামসন। তার জায়গায় নতুন নাম হিসাবে পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক ডিন ব্যাকুয়েটের নাম প্রস্তাব করা হয়েছে। ৫৭ বছর বয়স্ক ডিন ব্যাকুয়েট একজন পুলিত্জার বিজয়ী সাংবাদিক। বুধবার পত্রিকাটি এক বিজ্ঞপ্তিতে জানায়, এই ব্যবস্থা খুব শিগগির কার্যকর হবে। টাইমসের প্রকাশক আর্থার সুলজবার্গার বলেন, এটা অন্য কোনো কারণে বা ভুল বোঝাবুঝির কারণে হয়নি। আমরা আমাদের ব্যবসায়িক দিকে একটু বেশি মনোযোগ দিতে চাই। ৬০ বছর বয়স্ক আব্রাহামসন ২০১১ সালে নিউইয়র্ক টাইমসে যোগ দেন।