আসামের কার্বি অ্যাংলং জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে কার্বি পিপলস লিবারেশন টাইগারের (কেপিএলটি) কমান্ডার ইন-চিফসহ ছয় বিদ্রোহী নেতা নিহত হয়েছে। বুধবার এ ঘটনা ঘটে।
আইন-শৃঙ্খলা রক্ষা বিষয়ক অতিরিক্ত ডিজিপি এপি রাউত জানান, তারা কার্বি অ্যাংলং ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা বানচাল করার পরিকল্পনা করছিল। পুলিশ জানায়, স্বঘোষিত কমান্ডার ইন-চিফ কংথুর তেরনের মৃত্যু বিদ্রোহীদের জন্য একটি বড় ধরনের আঘাত। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা নিহত জঙ্গিদের কাছ থেকে অনেক অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে। কার্বির এ জঙ্গি নেতা সম্প্রতি চালানো একটি গ্রেনেড হামলাসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।
