মিরসরাইয়ের বিদ্যালয়ে সচেতনতামূলক গণনাটক মঞ্চায়ন

আপডেট : ১৫ মে ২০১৪, ২১:৩৯
মিরসরাইয়ের কিছুমত জাফরাবাদ এমএ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন শীর্ষক গণনাটক মঞ্চস্থ হয়েছে। গত বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে সচেতনমূলক নাটক ‘পরিবর্তন’ মঞ্চস্থ করে সাংস্কৃতিক সংগঠন ভোরের আলো। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে এবং ইউনিসেপের সহযোগিতায় মঞ্চস্থ হওয়া নাটকটিতে প্রাথমিক শিক্ষাদানের ক্ষেত্রে আধুনিকীকরণ, স্কুল ব্যবস্থাপনা কমিটির সক্রিয় করা, বাল্য বিবাহসহ নানা সামাজিক প্রসঙ্গ উঠে আসে। প্রধান অতিথি ছিলেন মিরসরাই ইউএনও মুহম্মদ আশরাফ হোসেন, বিশেষ অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ মো. ইকবাল মনসুর, জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ, সহকারী শিক্ষা কর্মকর্তা সাব্বির মাহমুদ, হায়াতুল নবী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আজহারুল হক চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বানু প্রমুখ।