অধিকাংশ শেয়ারের দর ও সূচক কমেছে

আপডেট : ১৫ মে ২০১৪, ২১:৫১
সপ্তাহের শেষ কার্যদিবসেও গতকাল বৃহস্পতিবার অধিকাংশ শেয়ারের দাম ও সূচক কমেছে। এ নিয়ে টানা পাঁচ কার্যদিবস শেয়ার বাজার নিম্নমুখী হলো। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন এক মাসের মধ্যে সর্বনিম্ন লক্ষ্য করা গেছে। গতকাল ডিএসইতে মোট ২৮২টি কোমপানির ৭ কোটি ৮৪ লাখ ৮৭ হাজার ৫৯ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসই’তে মোট লেনদেনের পরিমাণ ৩০৫ কোটি ৩৪ লক্ষ ৪৮ হাজার ৩৩৩ টাকা। যা আগের দিনের চেয়ে ২২ কোটি ২৫ লাখ টাকা কম। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪০ দশমিক ৫৪ পয়েন্ট কমে ৪৪১৬ দশমিক ৯৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ১৮ দশমিক ১৯ পয়েন্ট কমে ১৬০৪ দশমিক ৩৯ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ১১ দশমিক ৮৭ পয়েন্ট কমে ৯৮৪ দশমিক ৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ২৮২টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৫১০ পয়েন্টে। সিএসইতে মোট ২১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১৩৯টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ারের। ডিএসইতে লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোমপানি হলো, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম, হা-ওয়েল টেক্সটাইল, মতিন স্পিনিং, পদ্মা অয়েল, ইস্টার্ন হাউজিং, অলিম্পিক ইন্ডাঃ ও হাইডেলবার্গ সিমেন্ট। ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো, ওয়াটা কেমিক্যাল, এফবিএফআইএফ, লিব্রা ইনফিউশন, হাক্কানী পাল্প, লিগেসী ফুটওয়্যার, রিপাবলিক ইন্সুঃ, এমআই সিমেন্ট, এসিআই জিরো কূপন বন্ড, এএফসি এগ্রো ও ডেল্টা স্পিনিং। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো, এমবিএল ১ম মি. ফা., রূপালি ব্যাংক, বিআইএফসি,এআইবিএল ১ম মি. ফা., মাইডাস ফাইন্যান্স, এপেক্স ফুটওয়্যার, ঢাকা ইন্সুঃ, জুট স্পিনার্স, রিলায়েন্স ইন্সুঃ ও কেপিসিএল। রবািবার ৬ প্রতিষ্ঠানের লেনদেন বন্ধ লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী রবিবারপুঁজিবাজারে তালিকাভুক্ত ছয়টি কোম্পানির লেনদেন বন্ধ থাকবে। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়। কোম্পানি ছয়টি হলো সামিট পাওয়ার, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, বেক্সিমকো সিনথেটিকস, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, শাইন পুকুর সিরামিকস। রেকর্ড ডেটের পর আবার প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক লেবদেনে আসবে। অন্যদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৩ কোম্পানির স্বাভাবিক লেনদেনও আগামী রবিবার শুরু হবে। রেকর্ড ডেটের কারণে বৃহষ্পতিবার এসব প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন বন্ধ ছিল। কোম্পানিগুলো হলো ইনটেক অনলাইন, মার্কেন্টাইল ইনস্যুরেন্স, গোল্ডেন সন, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল, রংপুর ফাউন্ড্রি, কর্ণফুলী ইনস্যুরেন্স, জনতা ইনস্যুরেন্স, ইস্টার্ন ইনস্যুরেন্স, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, গ্লোবাল হেভি কেমিক্যাল, এনটিসি ও কে অ্যান্ড কিউ। ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে, রেকর্ড ডেটের পর রবিবার প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক শেয়ার লেনদেন শুরু হবে।