তুং হাই নিটিংয়ের আইপিও’র অর্থ সংগ্রহ শুরু রবিবার থেকে

আপডেট : ১৫ মে ২০১৪, ২১:৫২
প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেডের অর্থ সংগ্রহ শুরু হবে আগামী ১৮ মে রবিবার থেকে। আবেদন সংগ্রহ শেষ হবে ২২ মে। প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ থাকবে ৩১ মে পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫১০তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও’র অনুমোদন দেয়া হয়। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের তিন কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ৩৫ কোটি টাকা সংগ্রহ করবে। ৫০০ শেয়ার দিয়ে লট করা হয়েছে। উত্তোলিত অর্থ কোম্পানিটি চলতি মূলধন, মেশিনারিজ ক্রয়, টার্ম লোন পরিশোধ ও আইপিওর কাজে ব্যয় করবে।